বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

ফরিদপুরের দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৩ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে ওই চা দোকানিকে কুপিয়ে হত্যা করে তার প্রতিপক্ষের লোকেরা। এসময় আরো তিনজন গুরুতর আহত হন।

নিহত রবিউল ইসলাম শেখ আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে এবং ২৬ জুন খুন হওয়া সুমন শেখের চাচা।

হামলায় আহতরা হলেন, মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল সারোয়ার বলেন, চা দোকানি রবিউল ইসলাম শেখ ওরফে রবি হত্যার ঘটনায় তার ভাতিজা নাজিমুল বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ২৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রউফ মোল্লা ও রমজান নামে ২ জনকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/  এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর