বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেশবপুরে সাবেক চেয়ারম্যান আনিস আটক

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

কেশবপুরে সাবেক চেয়ারম্যান আনিস আটক

যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিসকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছা. রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে আনিসুর রহমান আনিসের বাড়িতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনিস দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুর রহমান আনিস ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। স্থানীয় রাজনীতিতেও তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ একাধিক মামলা হয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে তৎপর ছিল।

কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন বলেন, বিশেষ অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামি আনিসুর রহমান আনিসকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের পর আনিসুর রহমান আনিসকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর