বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গৃহবধূকে যুবদল নেতাকর্মীদের ‘দলবেঁধে ধর্ষণ’, ভুক্তভোগীর পাশে এনসিপি

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

গৃহবধূকে যুবদল নেতাকর্মীদের ‘দলবেঁধে ধর্ষণ’, ভুক্তভোগীর পাশে এনসিপি
হাসপাতালে ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার গৃহবধূর পাশে এনসিপি নেতারা। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের অভিযোগ ওঠা এক নারীর সঙ্গে দেখা করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনার নেতৃত্বে নেতাকর্মীরা ফলমূল নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তারা ভুক্তভোগী নারীর খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় ফেরদৌস আমিনা বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়ায় সন্তানদের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহাগ গাজীসহ চারজন জড়িত বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হলেও আরও দুজন গ্রেফতার হয়নি বলে জানান তিনি।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার দাবি জানান ফেরদৌস আমিনা। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

মামলার এজাহার ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর ভুক্তভোগীর বাবা টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সোহাগ কাজী ও স্থানীয় আকবর আলী কাজীকে গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করার সময় এনসিপির জেলা শাখার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলামসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা বলেন, ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে এনসিপি। প্রয়োজন অনুযায়ী পরিবারটিকে সহযোগিতা করা হবে।

গত ৮ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পারকোনা মাদরাসা এলাকায় একটি ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর