বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

সিলেটে দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি মোড় এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আ]রও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত বৃদ্ধের নাম হারিছ আলী (৭৫)। তিনি গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চৌকিদেখি মোড় এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলী মারা যান। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম জানান, সংঘর্ষের সময় হারিছ আলী পেছনের সিটে বসা ছিলেন। গাড়ির লোহার গ্রিলে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেোয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের দুই ছেলের সাথে পুলিশের কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর