বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে নেত্রকোনায় বিক্রির চেষ্টা, আটক ৩

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে নেত্রকোনায় বিক্রির চেষ্টা, আটক ৩

নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নেত্রকোনায় বিক্রির উদ্দেশে এসেছিলেন তারা।

গত সোমবার উপজেলার উচিতপুর ট্রলারঘাট এলাকা থেকে তাদের আটক করে ময়মনসিংহ র‌্যাব-১৪-এর একটি দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের মদন থানায় হস্তান্তর করা হয়। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার হৃদয় হাসান (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাসিন্দা মিনা বেগম (৪৬)।

আরও পড়ুন

বরগুনায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজন মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নেত্রকোনায় বিক্রি করতে চেয়েছিলেন। সোমবার গাঁজা নিয়ে মদনের উচিতপুর ট্রলারঘাট এলাকায় পৌঁছালে আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার মদন থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের আজ সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর