বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহ ভূইয়ার মা জাহানারা বেগমের ইন্তেকাল

উপজেলা প্রতিরিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহ'র মা জাহানারা বেগমের ইন্তেকাল

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহেনশাহ ভূইয়ার মা জাহানারা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ আসর মরহুমার নিজ গ্রাম কাশীপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

khasi

জানাজা শেষে পার্শ্ববর্তী কাশীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় (নারায়ণগঞ্জ-৪ আসন) এমপি মো. আল-আমিন, বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা, বিএডিসির উপ-পরিচালক মো. নূরউদ্দিন মোল্লা, দৈনিক সময়ের নারায়ণগঞ্জের সম্পাদক মো. জুয়েল, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংহঠনের নেতৃবৃন্দ।

তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর