বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সুগন্ধা নদীর তীর দখল করে নির্মাণ করা ৪ দোকান উচ্ছেদ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

শেয়ার করুন:

সুগন্ধা নদীর তীর দখল করে নির্মাণ করা ৪ দোকান উচ্ছেদ

ঝালকাঠির নলছিটি লঞ্চঘাট ও খেয়াঘাটসংলগ্ন সুগন্ধা নদীর তীর দখল করে নির্মাণ করা চারটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে নলছিটি পৌর কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

d5a741ee-e98e-422f-8a0d-be2ba548f1de

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরের জায়গা দখল করে দোকানঘরগুলো নির্মাণ করা হয়েছিল। এতে ঘাট এলাকায় যাত্রীদের চলাচল ও অপেক্ষার জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। উচ্ছেদ অভিযানের ফলে নদীর তীর দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পৌরবাসী।

7837ecb0-47db-4c14-a309-ea2aa262a4ce

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদ করা জায়গায় যাত্রীদের সুবিধার্থে একটি যাত্রীছাউনি নির্মাণ করা হবে। এতে লঞ্চ ও খেয়াঘাটে আসা-যাওয়া করা যাত্রীরা অপেক্ষার জন্য সুবিধাজনক স্থান পাবেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, ‘নদীর তীর বা সরকারি জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। ভবিষ্যতেও সরকারি জায়গা দখলের চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর