বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৫ জন উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা ও ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে নারী-পুরুষদের একটি স্থানে জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের ভাষ্য, একটি মানব পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকাগুলো ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা চালিয়ে আসছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর