বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে সড়ক দুর্ঘটনা কবলিত ৬৪ পরিবার পেল সোয়া ২ কোটি টাকা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ এএম

শেয়ার করুন:

রংপুরে সড়ক দুর্ঘটনা কবলিত ৬৪ পরিবার পেল সোয়া ২ কোটি টাকা

রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ টি পরিবারকে দুই কোটি ১৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ-এর পক্ষ থেকে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এ আর্থিক সহায়তা তুলে দেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। এ সময় রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট দেড় কোটি, গুরুতর আহত ১৮ জনকে এক লাখ টাকা করে মোট ১৮ লাখ এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এমন ১৬ জন ভুক্তভোগীকে তিন লাখ করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।

রংপুর বিআরটিএ অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিতভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ আর্থিক সহায়তা দেওয়া হলো তাদের বেশিরভাগই পরিবারের প্রধান উপার্জনকারীই সড়ক দুর্ঘটনার শিকার। অনেকের স্বামী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিংবা শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। সেই সব পরিবারের এখন করুণ অবস্থা। ওই পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যাতে করে তারা এটিকে মূলধন হিসেবে ব্যবহার করে পরিবারের সচ্ছলতা ফেরাতে পারেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একটি পরিবারের যখন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে যায় বা গুরতর আহত হয়, পরিবারের সেই ক্ষতি কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী গড়ে তুলতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকার প্রত্যাশা করে এই আর্থিক সহায়তা দিয়ে প্রতিটি পরিবার বিনিয়োগ বা ব্যাবসায়িকভাবে উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে তারা স্বাবলম্বী হয়ে উঠবে। 

প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর