মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে লোকালয়ে শিয়ালের হানা, স্বামী-স্ত্রীসহ আহত ৫

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে লোকালয়ে শিয়ালের হানা, স্বামী-স্ত্রীসহ আহত ৫

গাইবান্ধার সাদুল্লাপুরে লোকালয়ে ঢুকে শিয়ালের হামলায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মনজু মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের সোনারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জামুডাঙ্গা গ্রামের সোনারপাড়ার মৃত আব্দুল জলিল আকেন্দরের ছেলে মনজু মিয়া, তাঁর স্ত্রী তানসি বেগম, ভাই রনজু মিয়া, তাঁর স্ত্রী রিক্তা বেগম ও শহিদুল ইসলাম।

স্বজনেরা জানান, দুপুরে মনজু মিয়া তাঁর ধানখেত দেখতে গেলে হঠাৎ একটি শিয়াল তাঁর ওপর হামলে পড়ে। শিয়ালটি তাঁকে কামড় ও আঁচড় দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে শিয়ালটি তাঁদেরও আক্রমণ করে। এতে স্বামী-স্ত্রীসহ আরও চারজন আহত হন। পরে স্থানীয়দের তৎপরতায় শিয়ালটি পালিয়ে যায়।

মনজু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হওয়ায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তিতু বলেন, ‘হঠাৎ করে লোকালয়ে শিয়ালের আক্রমণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর