মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 
প্রতীকী ছবি।

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের হামিদুল্লাহ শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু হাবিবার পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এসময় বাড়িতে খেলা করছিল সে। পরে বাড়ির লোকদের অগোচরে বাড়ির উত্তর পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশু হাবিবা। বেশকিছু সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে থেকে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর