মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহ মেডিকেলে আগুন: পদদলিত হয়ে নিহত পল্লী চিকিৎসকের বাড়িতে শোক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহ মেডিকেলে আগুন: পদদলিত হয়ে নিহত পল্লী চিকিৎসকের বাড়িতে শোক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে নিহত হয়েছেন পল্লী চিকিৎসক শাহজাহান মোল্লা। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামে। এ ঘটনায় তার পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় শাহজাহান হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসাধীন ছিলেন। পিঠের হাড়ক্ষয়ের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

b23d43e7-ef00-47bf-8066-39171183b701

নিহতের স্ত্রী হারিছা আকতার জানান, আগুন লাগার পর তিনি ও তার বোন জাহানারা খাতুন শাহজাহানকে কাঁধে করে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। এ সময় একদিকে ধোঁয়ার কুণ্ডলী, অন্যদিকে মানুষের হুড়োহুড়ির মধ্যে শাহজাহান তাদের কাঁধ থেকে ছিটকে সিঁড়িতে পড়ে যান। পরে হুড়োহুড়ি করে নামতে থাকা মানুষের পায়ের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্ত্রী ও শ্যালিকা জাহানারা আহত হন। জাহানারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষ্ণুরামপুর গ্রামে শাহজাহানের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্ত্রী, ভাই, সন্তানসহ স্বজনেরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

নিহতের ভাই কামরুজ্জামান জানান, সোমবার বিকেলে হাসপাতাল থেকে গাজীপুর যাওয়ার পথে তিনি তার ভাইয়ের মৃত্যুর খবর পান। তিনি বলেন, চিকিৎসা নিতে গিয়ে তার ভাই পদদলিত হয়ে মারা গেছেন। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর