মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুরা অনিরাপদ: নারী সমাবেশ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুরা অনিরাপদ: নারী সমাবেশ

পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশুরা অনিরাপদ অবস্থায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দৈনন্দিন জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন হিল উইমেন্স ফেডারেশন ও অন্যান্য সংগঠনের নেতারা। তারা বলেন, দেশে প্রতিনিয়ত নারীর ওপর সহিংসতা, হত্যা, ধর্ষণ ও অপহরণের ঘটনা ঘটছে। এসব বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া মাঠে আয়োজিত নারী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, খেত-খামার, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল থেকে শুরু করে রাস্তাঘাট ও নদীঘাট—সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে সংহতি জানিয়ে রেড ফেমিনিস্ট ব্লকের সদস্য নাওশিন ফ্লোরা বলেন, ‘দশকের পর দশক ধরে পাহাড়ে আদিবাসী নারী ও কন্যাশিশুরা যৌন সহিংসতার শিকার হয়ে আসছেন।’

22559e12-d2c0-4a84-95a5-7e158f81ba1e

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন লেমপোস্টের গণমুক্তির গানের দলের সম্পাদকমণ্ডলীর সদস্য ফারহানা হক সামা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, রেড ফেমিনিস্ট ব্লকের সদস্য নওশিন ফ্লোরা, ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা, ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি সমর চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা, জনপ্রতিনিধি প্রতিভা চাকমা ও শান্ত চাকমা প্রমুখ।

সমাবেশ শেষে প্রতিবাদী গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। পরে একটি র‍্যালি বের করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর