সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
রাফি আকন (৯)।

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ আমড়াগাছিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাফি আকন খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর