সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ৪ টন নকল সার জব্দ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ৪ টন নকল সার জব্দ

ময়মনসিংহের গৌরীপুরে চার টন নকল সার জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ইউএনওর সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এনএসআই ও গৌরীপুর থানা-পুলিশের একটি দল।

অভিযান শুরুর আগেই মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক পালিয়ে যান। পরে দোকানের তালা ভেঙে মেসার্স সুজন এন্টারপ্রাইজ থেকে প্রায় তিন টন নকল সার জব্দ করা হয়। এর মধ্যে ৬০ দশমিক ৫০ বস্তা টিএসপি, ২৫ কেজি ইউরিয়া ও ৫ কেজি এমওপি সার রয়েছে।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, পলাতক ব্যবসায়ী সুজন মিয়া পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া একই বাজারের খুচরা সার ব্যবসায়ী আতাউর রহমানের দোকান থেকে ১৯ বস্তা নকল টিএসপি সার জব্দ করা হয়।

অভিযানে মোট চার টন নকল সার জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর