চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০-৪২ বছর বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয় জানতে কাজ করছে পুলিশ।
স্থাণীয়রা জানান, সকালে ডোবাতে মানুষ সদৃশ্য কিছু ভাসতে দেখেন তারা। পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি ব্যক্তির লাশ। তাৎক্ষণিক পুলিশে খবর দিলে তারা এটি উদ্ধার করে নিয়ে যায়।
তবে মৃত ব্যক্তিকে কেউ চিনতে পারছেন না, ধারণা করা হচ্ছে, বাইরের কাউকে মেরে ডোবাটিতে ফেলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে কাজ করা হচ্ছে। লাশটি ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
/এএস




