রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুমকিতে কলেজ মাঠে মিলল মেশিনগানের বুলেট

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

দুমকিতে কলেজ মাঠে মিলল মেশিনগানের বুলেট

পটুয়াখালীর দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ প্রাঙ্গণ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দীর্ঘ একটি মেশিনগানের কার্তুজ (বুলেট) উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

​রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুমকি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান। খেলার সময় সীমানা প্রাচীরের একটি গাছের নিচে ইটের ফাঁকে ধাতব বস্তুটি পড়ে থাকতে দেখে সে। প্রথমে খেলনা মনে করে বস্তুটি কুড়িয়ে বাসায় নিয়ে যায় জিদান। পরদিন রোববার সকালে টিফিনের সময় সে সেটি তার বন্ধুদের দেখাতে স্কুলে আনে।

​স্কুলে উপস্থিত এলাকার বড় ভাই জিহাদ হোসেনের চোখে বস্তুটি পড়লে, তিনি সেটির গুরুত্ব বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। সংবাদ পেয়ে দুমকি থানা পুলিশ দ্রুত কলেজে গিয়ে তল্লাশি চালিয়ে কার্তুজটি জব্দ করে।

​শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান বলে, মাঠে ফুটবল খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে তামা সদৃশ বস্তুটি দেখতে পাই। খেলনা ভেবে বাসায় নিয়ে গিয়েছিলাম। আজ স্কুলের বড় ভাইকে দেখালে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে জানায় এটি মেশিনগানের বুলেট।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ কলেজ প্রাঙ্গণে গিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা একটি কার্তুজ উদ্ধার করেছে। প্রাথমিক অনুসন্ধানে এটি মেশিনগানের কার্তুজ বলেই মনে হচ্ছে। জনবহুল ও স্পর্শকাতর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এত বড় ও বিপজ্জনক বুলেট কীভাবে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর