রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার 

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল গ্রেফতার 

শরীয়তপুর সদর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক বেপারিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার প্রেমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনামুল হক বেপারি সদর উপজেলার দক্ষিণ ভাষানচর এলাকার আবুল হোসেন বেপারির ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে একটি গাড়িতে করে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন এনামুল হক বেপারি। গাড়িটি সদর উপজেলার প্রেমতলা এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পালং মডেল থানা পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়ে যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে এনামুল হক বেপারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর