রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৫ মাদক কারবারি ধরা খেয়ে কারাগারে

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৫ মাদক কারবারি ধরা খেয়ে কারাগারে
গ্রেফতার পাঁচজন মাদক কারবারি। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের কবির হোসেন, জাহিদুল ইসলাম, হান্নান কাজী প্রকাশ রুবেল, আব্দুল্লাহ এবং সহিদ ভূঁইয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদে দেওয়ান বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৫ হাজার ইয়াবা পাওয়া গেলে সিএনজিতে থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার কবির হোসেনের বিরুদ্ধে দুইটি, আব্দুল্লাহর বিরুদ্ধে একটি এবং সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর