সোনারগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চলচ্চিত্রকার ও সমাজসেবক আহসানউল্লাহ মনিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঐতিহাসিক সোনারগাঁওয়ের বিনোদন কেন্দ্র বাংলার তাজমহল পার্টি সেন্টারে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন।
এর আগে, শনিবার সকাল থেকে সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলার তাজমহল, পিরামিড ও ফিল্ম সিটি প্রাঙ্গণে দিনব্যাপী ফ্যামিলি ডে’র আয়োজন করে। শিশুদের জন্য ছিল নানা ধরনের রাইড।
পায়রা উড়িয়ে ফ্যামিলি ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আহসানউল্লাহ মনি, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন, সহ-সভাপতি মুক্তার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক-সহ ক্লাবের সদস্যবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র ছিল অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা। ইউএস বাংলা এয়ার লাইন্সের ঢাকা-কক্সবাজার ও ঢাকা- সিলেট রিটার্ন কাপল টিকিটসহ র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন পুরস্কার জিতেছেন সদস্যরা।
কর্মব্যস্ত জীবনের বাইরে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন সময় কাটানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়। দিনভর আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফ্যামিলি ডে হয়ে ওঠে প্রাণবন্ত।
প্রতিনিধি/ এজে




