রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয়ে তালা, ছাত্রদের অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে সিভিল সার্জন কার্যালয়ে তালা, ছাত্রদের অবস্থান কর্মসূচি
বিক্ষোভ করেছেন ফরিদপুরের স্থানীয় শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সিভিল সার্জন হিসেবে ডা. মঞ্জুর এ এলাহীর পদায়নের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ফরিদপুরের স্থানীয় শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারীদের দাবি, ডা. মঞ্জুর এ এলাহী নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য।

তাঁকে ফরিদপুরে পদায়ন করা হলে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে বলে দাবি করেন তাঁরা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ডা. মঞ্জুর এ এলাহী আওয়ামী লীগ সরকারের সময় দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। তাঁকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। অবিলম্বে তাঁর পদায়ন বাতিল অথবা ফরিদপুর থেকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

এ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ ছাত্রনেতারা।

এদিকে, গেটে তালা থাকায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে ভেতরে প্রবেশ করতে পারেননি। তাঁরা বাইরে অবস্থান নেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁর হস্তক্ষেপে গেট খুলে দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর