রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি আল-আমিন তালুকদারকে (৩৫)।

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি আল-আমিন তালুকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাছুয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগীরা বিপুল পরিমাণ মাদক নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি নজরুল ইসলাম বলেন, আল-আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তিনি ওই এলাকায় বড় ধরনের ইয়াবা কারবারি। সর্বশেষ ১০ সেপ্টেম্বর রাতে তিনি টিয়াখালীতে ইয়াবার একটি চালান নিয়ে আসেন।

ওসি আরও বলেন, ওই রাতে পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে আল-আমিনের হোতা ও সহযোগী চারজনকে ২০২টি ইয়াবা ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর