রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজশাহীতে বস্তার ভেতর থেকে একনলা বন্দুক জব্দ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে বস্তার ভেতর থেকে একনলা বন্দুক জব্দ

রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক জব্দ করেছে র‌্যাব। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) র‌্যাব-৫-এর রাজশাহী মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, দেশীয় অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুরে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত ভাঙা মসজিদের দক্ষিণ কোণ থেকে ‘মাজিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ’সহ বিভিন্ন লেখা একটি সাদা বস্তা মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। বস্তাটি জব্দ করে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে একটি একনলা বন্দুক পাওয়া যায়।

সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী বন্দুকটি জব্দ করা হয়। পরে জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর