শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিএনপিও সংবিধান সংস্কারের নামে মানুষকে ধোঁকা দিতে চায়: মামুনুল হক

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

বিএনপিও সংবিধান সংস্কারের নামে মানুষকে ধোঁকা দিতে চায়: মামুনুল হক
মঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্যরা। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

শনিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দলের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ হয়।

মামুনুল হক বলেন, আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারাদেশে তাদের নেতাকর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা পরিচালনা করতে পারবে।

তিনি বলেন, জুলাই আইন বাস্তবায়ন করতে হবে। ৩০ হাজার মানুষ যেখানে পঙ্গুত্ববরণ করেছেন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছেন, সেই দাবি বাস্তবায়ন না করলে সরকারের বিরুদ্ধেও মানুষ প্রতিবাদ করবে।

সমাবেশে নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা অংশ নেন। 

সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার আহ্বায়ক মিজানুর রহমান খান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর