শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ১৯

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ১৯

কুমিল্লা নগরীতে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

পুলিশ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকসেবন ও অন্যান্য অভিযোগেও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীতে পৃথক অভিযানে ১০ চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর