শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে থানা লুটের অস্ত্র-গুলি মিলল মসজিদে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে থানা লুটের অস্ত্র-গুলি মিলল মসজিদে
উদ্ধার অস্ত্র-গুলি। ছবি: ঢাকা মেইল

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা লুট হওয়া অস্ত্র ও গুলি একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলায় কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

উদ্ধার একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

জানা গেছে, অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন। উদ্ধার অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর