শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই 
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোশাররফ হোসেন মিরসরাই সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মান্দারবাড়ীয়া এলাকার ইউসুফ আলী মিস্ত্রি বাড়ির মৃত শামসুল হকের ছেলে।  

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিহত মোশাররফ হোসেন তার ভাতিজার সাথে পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল করার সময় মোশাররফ সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। ভাতিজা গোসল করে বাড়িতে চলে যায়। ১ থেকে ২ ঘণ্টা পর চাচা মোশাররফ হোসেনকে কোথায় না দেখে আবার খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তার মানসিক প্রতিবন্ধীর পাশাপাশি তার মৃগীরোগও ছিলো। আজ বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মিরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন বলেন, মোশাররফ হোসেন মানষিক প্রতিবন্ধী ছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মোশাররফ পানিতে ডুবে মারা গেছে। আমাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর