শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রংপুরে পরিত্যক্ত অবস্থায় গুলি-কার্তুজ উদ্ধার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

রংপুরে পরিত্যক্ত অবস্থায় গুলি-কার্তুজ উদ্ধার

রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের গুলি এবং শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে শটগানের ৮ রাউন্ড সিসা কার্তুজ (লেড বল), শটগানের ৮ রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মি.মি. রাইফেলের এক রাউন্ড তাজা গুলি রয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-১৩ রংপুরের একটি অভিযানিক দল শনিবার ভোর রাতে রংপুরের মিঠাপুকুর থানার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের জনৈক রইস উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরিত্যক্ত অবস্থায় গুলি-কার্তুজ উদ্ধার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডি মূলে রংপুর জেলার মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাব-১৩’র গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর