শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

সিলেটে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

সিলেটে মিছিল বের করার প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর কাজিটুলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)। তারা দুজনই ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরীর কোতোয়ালি থানার কাজিটুলা এলাকায় ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, মিছিলের প্রস্তুতির সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর