শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেড়াতে নদীতে গোসল, নরসিংদীর শীতলক্ষ্যায় ৪ জন নিখোঁজ

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

বেড়াতে নদীতে গোসল, নরসিংদীর শীতলক্ষ্যায় ৪ জন নিখোঁজ
নদীতে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তল্লাশি। ছবি: ঢাকা মেইল

নরসিংদীর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় গোসলে নামার পরে  একপর্যায়ে  তিনজন গভীর পানিতে তলিয়ে গেলে সৌরভ তাদের উদ্ধার করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা দীর্ঘ তল্লাশি চালিয়ে শনিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত করে। 

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল এলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর