সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ফাঁড়ির টহল দল এসব অভিযান চালায়।
বিজিবি জানায়, কালাইরাগ, ডিবির হাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসব অভিযানে বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, প্রসাধনী সামগ্রী, বিস্কুট, টায়ার টিউব, চিনি ও জুস জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুনও জব্দ করা হয়।
জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।’
প্রতিনিধি/এএম




