শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহে বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালো ইঞ্জিন চালিত খড়ি বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়দাহ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ৮টার দিকে শৈলকূপা উপজেলার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি স্যালো ইঞ্জিন চালিত খড়ি বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর