শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মোটরসাইকেলের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও কর্মী নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও কর্মী নিহত
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মোটরসাইকেলের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রউফ (৩৪) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালপোল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত আব্দুর রউফ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুমারকান্তি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের ফেনীর সোনাগাজী উপজেলার কারামতিয়া শাখায় কর্মরত ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে আব্দুর রউফ মোটর সাইকেল যোগে তার সহকর্মীকে নিয়ে ফেনীর দিকে আসছিলেন। এসময় তিনি লালপোল অতিক্রম করে মহাসড়কের ঢাকা মুখে লেনে ওঠার পর পেছন থেকে একটি দ্রুতগামী কভার ভ্যান পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গাড়ীর চাকায় পৃষ্ঠ হন। তাৎক্ষণিক তাকে এবং তার সহকর্মীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউপকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আক্তারুজ্জামান (৩২) কে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আখতারুজ্জামান রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকের শহিদুল ইসলামের ছেলে। 

মহিপাল হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে আব্দুর রব নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। তার লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। অপরজন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর