শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নাটোরে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৬

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ এএম

শেয়ার করুন:

নাটোরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত কয়েকদিনে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন রোগী। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি হয় ১০৬ জন রোগী। 

নাটোর হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ করে নাটোর শহরের বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৬ জন রোগী ভর্তি হয়। 

আরও পড়ুন: চট্টগ্রামে ৮ তলা ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক 

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে ডায়রিয়ার উপসর্গ নিয়ে ৬৩ রোগী ভর্তি হয়। চিকিৎসাধীন এসব রোগীদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৭ জন নারী রয়েছে। ইতিমধ্যে ৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি রোগীদের স্যালাইন ও প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হচ্ছে। 

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, হঠাৎ করে হাসপাতালে ডায়রিয়ার উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই শহরের বাসিন্দা। আক্রান্ত রোগীদের স্যালাইন ও প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, আবহাওয়া পরিবর্তন ও পানির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন ও ঔষুধ মজুদ রয়েছে। 

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর