বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমারখালীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগে ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

কুমারখালীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগে ডিলারকে জরিমানা

সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসির এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকার মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালায় প্রশাসন। দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম খন্দকার মহব্বত হোসেন।

কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯-এর (ঠ) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আখতার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও কুমারখালী থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, সময় মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করা হয়েছে। তার ভাষ্য, সারের কোনো সংকট নেই। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর