বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাঙ্গলমোড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপ (ফেনী-ড-০৮৩৮) সিগন্যাল দিয়ে তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে গাড়িটি থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, শাড়ি-কাপড়ের গাইটগুলো ফেনী নদী পার করে বোটে বাংলাদেশে আনা হয়। এরপর পিকআপে লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

​ঘটনার তথ্য নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের জানায়, উদ্ধারকৃত মালামাল ও ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর