বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রতীরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। উপকূলের আকাশও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বেড়েছে বাতাসের চাপও।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

21c7b878-f438-4b39-ba78-c3888733a0c7

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো বেশির ভাগ ট্রলার গভীর সমুদ্র থেকে তীরে ফেরেনি।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর