বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে বৃদ্ধকে গলাকেটে হত্যা 

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ এএম

শেয়ার করুন:

চট্টগ্রামে বৃদ্ধকে গলাকেটে হত্যা 
ফাইল ছবি

চট্টগ্রামের হালিশহরে ৬৮ বছর বয়সি মোহাম্মদ মোস্তাক নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিশহর থানার ছোটপুল ইসলামিয়া ব্রিকস ফিল্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন। 

তিনি বলেন, ‘স্ত্রী সহ একটি ভাড়া বাসায় থাকতেন মোস্তাক। তার স্ত্রী গার্মেন্টসে চাকুরী করেন। সন্ধ্যায় গার্মেন্টস থেকে ফিরে স্বামীর মরদেহ দেখে পুলিশে খবর দেন।’

মোশাররফ আরও হোসেন বলেন, ‘মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।’

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর