বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

শেয়ার করুন:

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার লোকজনদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে থেমে থেমে এ সংঘর্ষ চলছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। এ সময় স্বল্পনোয়াগাঁও গ্রামের আরেক কিশোর শুভর সাথে তার কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে লামিনকে মারধর করে শুভ। এ ঘটনায় রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই পক্ষ টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। তবে সংঘর্ষ এখনও চলছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর