বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনের ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনের ১০ বছরের কারাদণ্ড
খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালত

খুলনায় সোনালী ব্যাংকের বিপুল অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকটির ছয় সাবেক কর্মকর্তাসহ সাতজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আদিব আলী এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক। 

এসব বিষয় নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলী।

দণ্ডপ্রাপ্তরা হলেন— দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইস্টার্ন ট্রেডসের মালিক সনজিৎ কুমার দাস, দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, সাবেক সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল অফিসার মো. সিরাজুল ইসলাম এবং সাবেক অফিসার অজিত কুমার সরকার।

আসামিদের মধ্যে সনজিৎ কুমার দাস ও মানিক চন্দ্র মন্ডল পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের দৌলতপুর করপোরেট শাখায় দায়িত্ব পালনকালে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। 

এ ঘটনায় মামলা দায়েরের পর বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা ঘোষণা করেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর