বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটে বজ্রপাতে আগুন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটে বজ্রপাতে আগুন
মন্ত্রীর বাড়ির গেইটে বজ্রপাতে আগুন। ছবি: ঢাকা মেইল

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎ ও জ্বালানি খনিজমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর