বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১৩৫ দিনেই পবিত্র কোরআনে হাফেজ ৮ বছরের সাজিদ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

১৩৫ দিনেই পবিত্র কোরআনে হাফেজ ৮ বছরের সাজিদ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে ৮ বছর বয়সী সাজিদুর রহমান সাজিদ।

সাজিদ উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে আমুয়াকান্দা বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল পবিত্র কোরআন হিফজ শুরু করে সাজিদ। এরপর টানা ১৩৫ দিনের অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে গত ৭ সেপ্টেম্বর কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে সে। মাত্র চার মাসের কিছু বেশি সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার এ অর্জনকে প্রশংসনীয় ও বিরল কৃতিত্ব হিসেবে দেখছেন মাদরাসার শিক্ষকরা।

সাজিদের এ সাফল্যে মাদরাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের। অনুষ্ঠানে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফুল দিয়ে সাজিদকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষায় আরও সাফল্য কামনা করেন তারা।

সাজিদের শিক্ষকরা জানান, কোরআন হিফজের পুরো সময়জুড়ে তার নিয়মিত অধ্যবসায়, মনোযোগ ও শেখার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অল্প বয়সে তার এমন অর্জন অন্য শিক্ষার্থীদেরও কোরআন হিফজে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর