গাজীপুরের শ্রীপুরে সাতার কাটতে নেমে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের এলিম বাড়ি মোড়ের আবুল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গড়কড়া গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়ারছেলে জুনাইদ (৯) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারপাড়া গ্রামের এমদাদুল হকেরে ছেলে ইউসুফ (৯)।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী জুনাইদ ও ইউসুফ খেলতে যায়। পরে দুপুরের পরও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন তারা পুকুরে গোসল করতে গিয়েছিল। সেখানে গিয়েও সন্ধান না পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে পুকুরে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর ফায়র সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন, দুই শিশু পুকুরে ডুবে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে মৃত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনূর আলম বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এআরএম




