বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে মাদরাসাছাত্র নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

নড়াইলে মাদরাসাছাত্র নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজ মোহাম্মদ আলী।

নড়াইল সদর উপজেলায় মোহাম্মদ আলী (১০) নামের এক মাদরাসাছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার স্বজনেরা নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ আলীর সন্ধান পাওয়া যায়নি। গত রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাছিমদিয়া এলাকার ফজলুল উলুম মাদরাসা থেকে সে নিখোঁজ হয়।

মোহাম্মদ আলী নড়াইল সদর থানার মাছিমদিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে মাছিমদিয়া এলাকার ফজলুল উলুম মাদরাসার ছাত্র।

জিডি ও স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে মাদরাসা থেকে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় জিডি করা হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর