বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বজ্রপাত ও পানিতে ডুবে চাঁপাইনবাবগঞ্জে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ এএম

শেয়ার করুন:

বজ্রপাত ও পানিতে ডুবে চাঁপাইনবাবগঞ্জে দুইজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাত ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুঠাপাড়া এবং দুর্লভপুর ইউনিয়নের দাদনচক ঘাটে পৃথক এসব ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুঠাপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে সাহেব আলী (২৯) এবং দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামের মৃত পলাশ আলীর ছেলে ইউসুফ আলী (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সাহেব আলী। একই সময়ে দাদনচক ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় কিশোর ইউসুফ আলী। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর