বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডলার গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডলার গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডলার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিনের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এ বি এম রাশেদুল হাসান ডলারকে গ্রেফতার করা হয়েছে।”

আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর