বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সোচ্চার প্রেস কাউন্সিল’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম

শেয়ার করুন:

‘সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সোচ্চার প্রেস কাউন্সিল’

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেস কাউন্সিল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করলে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার আদায় ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে সাংবাদিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র নিশ্চিতকরণ এবং আইনি অধিকার ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

c14ffd30-72f3-46f8-8ff0-51bb82ea5ec7

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুল হাকিম বলেন, "প্রেস কাউন্সিলের বিদ্যমান আইন ও বিধি-বিধান প্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের সুযোগ রয়েছে। তবে সাংবাদিকদের সুরক্ষার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়েও শতভাগ সচেতন হতে হবে।"

তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বৈধ নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানের জোর তাগিদ দেন। পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনকে নিজস্ব নিয়মে না চলে প্রেস কাউন্সিলের আইন ও নীতিমালা অনুসরণের আহ্বান জানান।

5d5b448a-b59b-40a8-8c36-48b97e564ec9

তরুণ সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, যেকোনো সংবাদ পরিবেশনের আগে তথ্যের বস্তুনিষ্ঠতা, সত্যতা ও নিরপেক্ষতা যাচাই করাই একজন পেশাদার সাংবাদিকের প্রধান দায়িত্ব।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে আইনি ও কৌশলগত প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

তথ্যবহুল ও প্রাণবন্ত এই প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক প্রতিনিধি অংশ নেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর