মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার  

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার  
পুলিশের কব্জায় গ্রেফতারকৃত মাদক কারবারি বাশার খান

পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বশার খান (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে বাশারের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত বাশার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মৃত কালু খা’র ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী এসআই (নিরস্ত্র) জাহিদুল ইসলাম জয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মো. বাশার খানকে চাকামইয়ার চুঙ্গাপাসা গ্রামের নিজ বাসার বারান্দা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর