মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন থেকে বিএনপির শ্রমিক দলে ৫৬ নেতাকর্মী

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন থেকে বিএনপির শ্রমিক দলে ৫৬ নেতাকর্মী
সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীর শ্রমিক দলে যোগযান

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৫৬ জন নেতাকর্মী ও সমর্থক বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দিয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাটকেলঘাটার মহসিন মার্কেটের যুবদল কার্যালয়ে আয়োজিত মতবিনিময় ও বরণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আয়োজকদের সরবরাহ করা তালিকা অনুযায়ী, শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দেওয়া ৫৬ জনের মধ্যে রয়েছেন- মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, মো. শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজসহ আরও কয়েকজন।

অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়নের অগ্রযাত্রায় তাদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিএনপির স্থানীয় নেতারা দাবি করেন, জামায়াতের রাজনীতি এবং শ্রমজীবী মানুষের যথাযথ মূল্যায়ন না হওয়ায় ওই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, নতুন এই যোগদানের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটেছে। তাদের আরও দাবি, বিএনপির নেতৃত্বে আগামী দিনে পাটকেলঘাটা ও সরুলিয়া এলাকায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন জোরদার হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর