মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ‘খাওন হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ‘খাওন হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়মের অভিযোগে ‘খাওন হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত বিশেষ তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

জানা যায়, খাবার উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম এবং নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হোটেলটির মালিক সালাউদ্দিনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

meherpur-2এ সময় হোটেল কর্তৃপক্ষকে দ্রুত পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশনা দেয় তদারকি দল।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় জেলাজুড়ে এ ধরনের তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর